কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি ) অভিযান চালিয়ে দুইজন আসামীসহ পাঁচ কোটি একানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মূল্যমানের ১.০৬৩ কেজি ক্রিস্টাল যেথ আইস , ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট , ১৫ কেজি কারেন্ট জাল এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয় ।গোপন সূত্রের জানা যায় , ২৯ জুলাই রাতে টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি ) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত আনোয়ার প্রজেক্ট এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে । উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল তাৎক্ষনিকভাবে বর্ণিত এলাকায় নাফ নদীর তীরে বেড়ীবাঁধের আঁড় নিয়ে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে ।
টহলদল দুইজন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে । উক্ত ব্যক্তিগণ নাফ নদীর তীরে আসলে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা নৌকা হতে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তাদের পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয় । টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি )অধিনায়কলেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার, জানান,
বিজিবি টহলদল উক্ত চোরাকারবারীদের জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নৌকার পাটাতনের নিচ হতে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয় । উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১.০৬৩ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ২০,০০০ ( বিশ হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয় । এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে একটি কাঠের নৌকা এবং ১৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয় ।
আটককৃত মাদকদ্রব্য , কাঠের নৌকা ও কারেন্ট জালের আনুমানিক সিজার মূল্য ৫,৯১,৬৫,০০০ / – ( পাঁচ কোটি একানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার ) টাকা ।
আসামিরা হলেন, মোঃ রিয়াজ উদ্দিন ( ২০ ) , পিতা – আবুল কাশেম , গ্রাম – রংগীখালী , পোস্ট – রংগীখালী , থানা টেকনাফ ।
সাদ্দাম হোসেন ( ১৯ ) , পিতা – নূর মোহাম্মদ , গ্রাম – রংগীখালী , পোস্ট – রংগীখালী , থানা – টেকনাফ ,
আটককৃত কাঠের নৌকা ও কারেন্ট জাল হ্নীলা কাষ্টম অফিসে জমা রাখা হয়েছে।
আসামীদের বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেটসহ অবৈধভাবে মাদক বহন ও পাচার এর দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ