জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ভেনিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন:
১. নিলুফা ইয়াসমিন আদুরী (২২), স্বামী- কাওছার জাহান জনি (গ্রাম: পুনট নয়াপাড়া)।
২. শাহ আলম (২৪), পিতা- হামেদ আলী (গ্রাম: মাদাই খরপা)।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় সুকৌশলে মাদক বিক্রি করে আসছিলেন। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান হাবীবসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী। মাদক মুক্ত সমাজ গড়তে আপনার এলাকার যেকোনো অপরাধমূলক তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করুন।