দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোঃ হারুনের রশিদ গাজী। তিনি নিজেকে জনগণের মনোনীত প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
হারুনের রশিদ গাজী খুলনা সদর থানা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়ভাবে তিনি একজন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত। সমর্থকদের ভাষ্য, দুঃসময়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকেছেন তিনি।
প্রার্থিতা ঘোষণার পর হারুনের রশিদ গাজী বলেন, কামারখোলা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিতে চান। এলাকাবাসীর মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ কামনা করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।