প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
![]()
ইং ০৩/০৬/২০২৬ তারিখ মোংলা থানার এসআই (নিঃ) আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে আসামী ১) মোঃ হালিম শেখ (৩৫), পিং-আবুল কালাম শেখ, সাং-মানিকনগর, থানা-রামপাল, ২) মোঃ রাসেল সিকদার (২৬), পিং-মৃত সৈয়দ সিকদার, সাং-মোংলা বাসস্ট্যান্ড পিএম কলোনী, ৪নং ওয়ার্ড, ৩) মোঃ রাসেল শেখ (৩২), পিং-মোঃ নাজির শেখ, সাং-পূর্ব শেহলাবুনিয়া, ৭নং ওয়ার্ড, উভয় থানা-মোংলা, জেলা-বাগেরহাটদেরকে মোংলা থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ডস্থ পশুর হোটেলের সামনে ফাঁকা জায়গা থেকে গ্রেফতার করেন। আসামীরা তাদের নিজেদের হেফাজত থেকে (১০+৫+৫) মোট ২০(বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বাহির করে দিলে এসআই (নিঃ) আব্দুল লতিফ বেলা ১৩.৩০ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং আসামীদের হেফাজতে নেন। উক্ত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনী কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 Dainik Amardeshermati. All rights reserved.