দিনাজপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি বিষয়ক সভায় এমপি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বীরগঞ্জকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার আহব্বান জানান।

 

৩ মে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা আফরোজ লুনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

 

প্রধান অতিথি তার বক্তব্যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহব্বান জানিয়ে বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, দীর্ঘদিন ধরে অচল থাকা চিকিৎসা সরঞ্জাম দ্রুত সচল করতে হবে। রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং রোগীদের খাবারের মান উন্নয়নের বিষয়ে সচেষ্ট থাকতে হবে। হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে হাসপাতালটিকে আধুনিক করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পোস্টটি শেয়ার করুনঃ