

দাকোপ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এম,পি,কে সৌজন্য স্বাক্ষাতের মাধ্যমে শুভেচ্ছা।
(তাপস মহালদার)ঃ
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য জনাব আমীর এজাজ খাঁনকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন দাকোপ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।
সোমবার (১৮ মে) বেলা ২ ঘটিকার দিকে উপজেলার বানীশান্তা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন জঙ্গলবাড়ি ইকো রিসোর্টে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব আমীর এজাজ খাঁন বলেন, এই অঞ্চরের উন্নয়ন ও সম্ভাবনা সংবাদকর্মীদের মাধ্যমে প্রচার হয়ে থাকে। সাংবাদিকরা ন্যায় ও সত্যের পথে থেকে মানুষের কথা বলবে। অবহেলিত এই অঞ্চলের খবর পত্রিকার মাধ্যমে কেন্দ্র পর্যন্ত পৌঁছে যায়। আশা করি এই সংগঠনের সকল সদস্য রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়াবে না। তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সকল অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে” ।
এতে উপস্থিত ছিলেন, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খাঁন, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, পানখালি ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল শেখ,দাকোপ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ বাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পাপ্পু সাহা ,সাবেক সভাপতি মোঃ রোমান আহম্মেদ, অনিমেষ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য গাজী ফয়সাল আলম, তাপস মহালদার , মোঃ মোকলেছুর রহমান , দেবাশীষ বাইনসহ অনেকে।

