সটাফ রিপোর্টারঃ মোঃ রুবেল হোসাইন তুহিন তালুকদার। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী চরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলো, ওই গ্রামের মৃত জিলু সরকারের ছেলে মনছের সরকার (৬২) ও একই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে নুরুজ্জামান (৫২)। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি দৈনিক শ্রমিকদের হক কথা এর সাংবাদিক মোঃ রুবেল হোসাইন তুহিন তালুকদার কে জানান, উক্ত ২ কৃষক শুক্রবার সকালে চর এলাকায় পাট কাটতে যায়। দুপুরে প্রচন্ড বজ্রপাত ও প্রবল বর্ষণ শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই ২ কৃষক মারা যায় এবং নুরুজ্জামানের স্ত্রী ছানোয়ারা খাতুন (৪৫) আহত হয়।তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ