কৈখালী কোস্টগার্ডের অভিযানে ১ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী আটক
আপডেটঃ আগস্ট ২৪, ২০২২ | ৮:১০
42 ভিউ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে ২৩ শে আগস্ট মঙ্গলবার, দুপুর ১২টা থেকে ৩ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক উপজেলার পশ্চিম কৈখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটককৃত ব্যক্তি কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মোঃ মাজেদ মল্লিকের পু্ত্র আব্দুল গফুর বয়স(৩৪) । পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

