পুলিশের (ডিএমপি) রমনা, গুলশান, শাহবাগ, তুরাগ ও বিমানবন্দর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ডিএমপি হেডকোয়াটার্সের এক আদেশে গুলশান থানার ওসি আবুল হাসানকে রমনা মডেল থানার ওসি, বিমানবন্দর থানার ওসি ফরমান আলীকে গুলশান থানার ওসি, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদকে শাহবাগ থানার ওসি, শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারকে তুরাগ থানার ওসি ও রমনা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলামকে বিমানবন্দর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসানকে গোয়েন্দা লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ