বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ কর্তৃক ২,৪৮৬পিচ ইয়াবা ট্যাবলেট, সহ০১ জন আটক

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোসাদ্দেক হোসেন এর নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ও ফোর্সসহ একটি আভিযানিক দল ৩০/০৯/২০২২ খ্রিঃ রাত্রি ০৪.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তরের দক্ষিণ পাশে নর্থ বেঙ্গলগামী মহাসড়কের উপর হতে মাদক ব্যবসায়ি মোঃ রেজাউল করিম শেখ (৪২), পিতা- মৃত কছির উদ্দিন শেখ, মাতা- মোছাঃ জামেনা বেগম, সাং-খোর্দ্দ রুহিয়া, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা’কে আটকপূর্বক তার হেফাজত হতে ২,৪৮৫ (দুই হাজার চারশত পঁচাশি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করেন। এ সংক্রান্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

