মোঃ আশিক হোসেন
স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাজারে রোজ সোমবার দিবাগত রাতে ইন্টারনেট অফিসে চুরি হয়েছে। রাতে বৃষ্টি হওয়ার কারনে বিদ্যুৎ ছিলোনা । অনেক বৃষ্টি থাকায় লোকজনও ছিলোনা অন্নান্য দিনের মতো আর এরই সুযোগ নিয়েছে চোর চক্র । ইন্টারনেট অফিসের মালিক মোঃ হুমায়ুন আহমেদ।
মোঃ হুমায়ুন আহমেদ সকালে (২৫ অক্টোবর) ৯ টার সময় গিয়ে দেখেন, তার অফিসের পূর্ব পাশ দিয়ে টিন কেটে ভিতরে প্রবেশ করেছিলো চোর ,অফিসের ভিতর থাকা Wifi সংযোগের এর যাবতিয় সকল মেশিন চুরি করে নিয়ে গেছে চোর। তারপর আশেপাশের লোকজনকে ডেকে আনে হুমায়ুন। আশেপাশের লোকজন এসে দেখে চুরির ঘটনা সত্য প্রমাণ হয়।
অফিস মালিক মোঃ হুমায়ুন আহমেদ কালিয়াকৈর থানায় ডিউটি অফিসার বরাবর একটি সাধারণ ডায়েরি করেছেন, অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে চোর ধরার আশ্বাস দেন, কর্তব্যরত পুলিশ অফিসার।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ