দিনাজপুরে জুলাই সনদ ও গণভোটের

দাবিতে সমাবেশ অনুষ্ঠিত২ মে ২০২৬ বিকেল ৪ টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা জামায়াতের ইউনিট সদস্য এ্যাড. মাইনুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মজলিসে সূরা সদস্য ও দিনাজপুর-১ আসনের প্রার্থী মোঃ মতিউর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক ˆসয়দ ইমরুল কায়েম রুপম|

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক| সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটে মাঠে গিয়ে শেষ হয়| সমাবেশে দিনাজপুর ১১ দলীয ঐক্যের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে|

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ