আত্রাইয়ে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প(UGDP) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) সহায়তায়,অর্থ বাজেট,পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ উপজেলা কমিটি বাস্তবায়নে সক্ষমতা উন্নয়ন উপ-প্রকল্প আওতায় ‘ই-মিউটেশন অনলাইন ভূমি উন্নয়ন কর দৈনন্দিন জীবনে ভূমি ব্যবস্থাপনা’শীর্ষক প্রথম পর্যায়ে এক দিনের প্রশিক্ষন কর্মশালা (২৪ আগষ্ট) বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও প্রশিক্ষণ কোর্স পরিচালক মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রশিক্ষণ কোর্স সমন্বয়ক আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কাজী মোহাম্মদ অনিক ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা- চেয়ারম্যান মমতাজ বেগম, ৮ টি ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

