আবারও বালু বোঝাই ট্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

নেত্রকোনার শ্যামগঞ্জ দুর্গাপুর সড়কের পুর্বধলার জারিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত। আজ সোমবার বেলা ১২ টার দিকে জারিয়া ব্রিজের নিকট এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।
পুর্বধলা থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহীরা দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পেছনে বালুবাহী ট্রাকগুলোও সোমেশ্বরী নদী থেকে বালু বোঝাই করে দুর্গাপুর ছেড়ে আসে।
মোটরসাইকেলের পেছন পেছন আসা সারি সারি কয়েকটি ট্রাক দুর্গাপুর এবং পুর্বধলা সীমানায় জারিয়া ব্রিজের নিকট পৌঁছতেই মোটরসাইকেল ব্রেক ধরতেই পেছনে থাকা ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে মোটরসাইকেল আরোহীরা নীচে পড়ে গিয়ে চাপা পড়ে। এ ঘটনায় এলাকবাসী ট্রাক আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যাচ্ছে।

