নাসরিন আক্তার সেলিনা (২৪) নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (০৩ আগস্ট) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পুকুরপাড় এলাকার শফিউল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাসরিন ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার নারগুন এলাকার আব্দুল করিমের মেয়ে।
তিনি আশুলিয়ার ওই এলাকায় ভাড়া বাসায় থেকে জিরানীর সিনহা ডেনিম গার্মেন্টেসে সিনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে রুম থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল জানান, মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।।
কালিকাপ্রসাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে লিটন মিয়াকেই যোগ্য মনে করছেন এলাকাবাসী
সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:১৬
চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ
মে ৫, ২০২৬, ৯:৩৭
তাহিরপুরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত!!
মে ৫, ২০২৬, ৯:৩৩
বি ফর বাংলাদেশ আয়োজিত “Safe Hands Initiative Training” সফলভাবে অনুষ্ঠিত ৫ মে ২০২৬, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা এবং হাইজিন সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে “Safe Hands Initiative Training” সফলভাবে আয়োজন করা