রিপোর্টারঃ তানিয়া আক্তার কালিয়াকৈর (গাজীপুর)।

কালিয়াকৈরে ভান্নারা থেকে ৫১০ পিস ট্যাপেনডল ট্যাবলেট নিয়ে আটক ১।

১৯ই জুলাই রাত সাড়ে
আটটার দিকে উপজেলার ভান্নাড়া বাজার থেকে আল আমীন (২৫)নামে এক যুবক কে ৫১০ পিচ নিষিদ্ধ ট্যাপেনডল ট্যাবলেট সহ আটক করেছেন টাঙ্গাইল জেলার র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ধৃত আল আমীন কে কালিয়াকৈর থানায় সোপর্দ করেছেন।
এ বিষয়ে আল আমীন কে জিগ্যেস করলে তিনি ঐ নিষিদ্ধ ট্যাবলেট তার নিকট ছিল বলে স্বীকার করেন। এক প্রশ্নের জবাবে আল আমীন বলেন এই ট্যাবলেট মূলত একশ্রেনির উঠতি বয়সের ছেলেরা বা যুবকেরা ব্যবহার করে থাকেন। মূলত এটি ঘুমের ঔষধ। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই রাহাদ বলেন আল আমীন নামে এক যুবক কে র‍্যাব টাঙ্গাইল গ্রেফতার করে ৫১০ পিচ ট্যাপেনডল ট্যাবলেট সহ থানায় সোপর্দ করেছেন। এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ