কালিয়াকৈরে জাতীয় যুব দিবস ২০২২ পালিত।

সাহাজুদ্দিন সরকার (গাজীপুর) প্রতিনিধি।
প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে এ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্্যালী বের করা হয় এরপর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে যেয়ে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রহমতুল্লাহ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আবুল বাসার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন জয় সহ অনেকেই। আলোচনা সভা শেষে যুব ঋনের চেক, প্রশিক্ষনের সনদ, যুব সংগঠনের নিবন্ধন সনদ ও নিবন্ধিত যুব সংগঠনের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

