গত ২৩/০৯/২০২২ ইং গাছা থানার এসআই (নিঃ) উত্তম কুমার সুত্রধর এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাছা থানাধীন ছয়দানা মালেকেরবাড়ী সাকিনস্থ ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশে দিঘিরপাড় ঈদগাঁ মাঠ গামী গলি রাস্তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র সহ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি ১. মো. তুহিন (২২), ২. মো. রাসেল মাহমুদ (২৬), ৩. মো. মমিন মিয়া (১৯), ৪. মো. ইসরাফিল হোসেন (২২), ৫. মো. আরমান মিয়া(২০), ৬. মো. তোফায়েল আহম্মেদ(১৮), ৭. মো. মোক্তাদুল ইসলাম(১৮), দেরকে নিকট হইতে ক) ০১ টি লোহার তৈরী কাটার, খ) ০৩ টি চাকু, গ) ০১ টি স্টীলের চাপাতি ঘ) ০২ টি সুইচ গিয়ারসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৭০৩ পিস ইয়াবাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।

পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ