গুইমারা উপজেলায় লেবু জাতীয় ফসলের ওপর কৃষকদের পশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ,বৃহস্পতিবার ২৫ আগস্ট-২০২২ খ্রি. সকাল ১০টায় ২০২২-২০২৩ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গুইমারা কর্তৃক গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি জেলার উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা জনাব মোঃ বশিরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা
সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জ্যোতি কিশোর বড়ুয়া।
কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যথাক্রমে- মো. মুজিবুর রহমান, সুমন কর, মো. আব্দুর রহিম মজুমদার, তুহিন চাকমা, ঊষাচিং মারমা, মো. সোলাইমান, অংক্যচিং চৌধুরী, মো. শোয়েব হোসেন ও ফাহাদ জামান সহ সাংবাদিক বৃন্দ।
প্রশিক্ষণ শেষে কৃষক দের মাঝে সার, কীটনাষক এবং মাল্টা ও লেবুর চারা বিতরণ করা হয়।
এতে উপজেলার ৩টি ইউনিয়নের ৩০ জনের ব্যাচে কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

