খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের তৈর্কমা এলাকায় মঙ্গলবার (২৩ আগষ্ট) সকাল আট টার সময় গোল কাঠ ভর্তি ট্রাক ঢাকা মেট্রো-ট ২৪-৩০৩৯ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

জানাযায়,গুইমারা দুরুংখাল ও লেচুতলা থেকে ভোর সকালে গোল কাঠ গুলো লোড হয়। দূত গতিতে গোল কাঠ ভর্তি ট্রাক টি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা পাড়া নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকের উপরে থাকা শ্রমিকরা কাঠের নিছে চাপা পড়ে। এসময় মোঃ ইলিয়াস (৪৫) ও মোঃ রাজু (৩৫) ঘটনাস্থলে মারা যায় এবং আরো ৬ জন শ্রমিক আহত হয়। ট্রাকের ড্রাইবারও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুর্ঘটনার পর আহতদের মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। সংবাদ পেয়ে গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে যান।

নিহতরা হলেন,মোঃ আঃ কাদের এর ছেলে,মোঃ ইলিয়াস (৪৫) ও মোঃ আলতাফ হোসেন ছেলে,মোঃ রাজু (৩৫) দুই জন গচ্ছাবিল, পোঃ+ থানাঃ মানিকছড়ি,জেলাঃ খাগড়াছড়ি এলাকার।

আহতরা হলেন,মোঃ আবু সাদেক (৪০), পিতাঃ মোঃ সুলতান, আমিনুল ইসলাম(৪৫),পিতাঃ মোঃ মুনছুর আলী,মোঃ ইউসুফ আলী (৩৫), পিতা মোঃ জহুর আলী,মোঃ সাদ্দাম হোসেন (৩৫), পিতা মোঃ জুল মিয়া হাওলাদার, গ্রামঃ গচ্ছাবিল, পোঃ+ থানাঃ মানিকছড়ি, জেলাঃ খাগড়াছড়ি সবাই একই এলাকা বলে জানাযায়।

ঘটনার সততা নিশ্চিত করে গুইমারা থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্ত্তী ঘটনাস্থলে জানান,সকালের দিকে কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা পাড়া এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা চাপা পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবৈধ কাঠের বিষয়ে জানতে চাইলে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা অনুকর চাকমা বলেন,আজকে আমার রেঞ্জ এরিয়াতে কোনো ধরণের গাছের গাড়ি লোড হয় নি। পারমিট এর গাছ যাযছে এমন কোনো তথ্য আমার জানা নেই। ধুরুম খাল ও লেচুতলা দুইটি ডিপো আছে কিনা জানতে চাইলে,রেঞ্জার বলেন আমাদের ওই এরিয়াতে ডিপো নেই।

পার্শ্ববর্তী লক্ষ্মীছড়ি রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,লক্ষ্মীছড়ি রেঞ্জ এরিয়াতে আজ কাঠ লোড হয়নি। ধুরুমখাল এলাকায় আমাদের কোনো ডিপো নেই। এই ধরণের নিউজ আমার জানা নেই।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, ‘দুই শ্রমিক নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান- ট্রাকসহ কাঠগুলো জব্দ করা হয়েছে এবং তা বন বিভাগের জালিয়াপাড়া রেঞ্জের জিম্মায় রাখা হয়েছে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ