স্টাফ রিপোর্টার মোঃ রুবেল হোসেন তুহিন

রায়গঞ্জ উপজেলা সমিতি ঢাকা এর প্রতিনিধি দল সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে উত্তরবঙ্গের কৃতি সন্তান এবং নবনিযুক্ত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুন্নবী তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ দারোদামুয়াজ আশু, মানিক ঘোষ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ জোবায়ের রুবেল, দপ্তর সম্পাদক লিয়াকত আলী, উপ- দপ্তর সম্পাদক রাফেজ উদ্দিন, কার্য নির্বাহী সদস্য যথাক্রমে মাশরেকুল হাসান, বিপ্লব ঘোষ, মিজানুর রহমান মজনু সমিতির সদস্যরা মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় কে অভিনন্দন জানান এবং আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য রায়গঞ্জ উপজেলা সমিতির প্রোগ্রামে আমন্ত্রণ জানান।
রায়গঞ্জ উপজেলা সমিতি ঢাকা য় অবস্থানরত রায়গঞ্জবাসী বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে থাকেন। তাছাড়াও ঢাকায় বসবাসরত রায়গঞ্জ বাসীর মধ্যে ভাতৃত্ব সহযোগিতা এবং উন্নয়নকে উপজীব্য করে কাজ করে থাকে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ