নলছিটি গার্লস স্কুলে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং’র সভা অনুষ্ঠিত।
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২২ | ১০:০০
283 ভিউ

মোঃ সোলায়মান হাওলাদার
বরিশাল বিভাগীয় প্রতিনিধিঃ
নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং’র সভা অনুষ্ঠিত।
আজ রোববার (৩০ অক্টোবর) সকাল সারে ১০টায় নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং’র এক সভা অনুষ্ঠিত হয়েছে। গার্লস স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস আই সেলিনা পারভীন, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস,শাহনাজ রহমান প্রমুখ।

