পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২৬ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি যুবদল নেতা মোঃ রাকিব হোসেন স্বপন। এসময় উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ মোমেনা বেগম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু, যুবদল নেতা মামুন মন্ডল, আজাদুল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন কাজল, নুরুজ্জামান হোসেন, মোঃ হাবিব হোসেন, মোরসালিন, সোহান, রায়হান, তামিম ও শিহাব হোসেন।
৩’দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ০৮’টি ফুটবল দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বেতগাড়ী আদিবাসী ছাত্র পরিষদ বনাম উচাই স্বপ্নছায়া আদিবাসী একাদশ।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ