বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া ও আলোচনা সভা।

মোঃ শাহ আলম সরকার
স্টাফ রিপোর্টার।
গাজীপুর কাশিমপুর থানা পানিশাইল ১নং ওয়ার্ড এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬-০১-২০২৫ রোজ শুক্রবার সন্ধ্যা ৭:৩০pm ঘটিকায় জিয়া মঞ্চ সংগঠন ক্লাব,জিরানী বাজার সংলগ্ন এবং রহিম আফরোজ কোম্পানির পার্শ্ববর্তী স্থান।দোয়ায় অংশগ্রহণ করেন গাজীপুর ১ আসনের সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এনায়েত মেম্বার ও পরিচালনায় দায়িত্ব পালন করেন মোঃ সাইফুল ইসলাম।
এই অনুষ্ঠান টি আয়োজন করেছে জিয়া মঞ্চ গাজীপুর মহানগর ক্লাব। আহবায়ক কমিটির উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহীন আলম,,যুগ্ন-আহবায়ক জনাব মোঃ বাদশা সরদার এবং এলাকার অনেক নেতা কর্মী বক্তব্য রেখেছেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত জন্য দোয়া চেয়েছেন এবং বিএনপি কে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আকুল আবেদন করেছেন।
প্রধান আলোচক হিসেবে ছিলেন সাবেক মেয়র মোঃ মুজিবুর রহমান তিনি বলেছেন আমরা সবাই বিএনপির পরিবারের সদস্য,,আর কোন পরিচয়ের দরকার পড়ে না,,আমি আপনাদের ভাই ও বন্ধু বিগত সরকারের আমলেও দেখেছেন আপনাদের পাশে ছিলাম,,পাশে থাকবো ইনশাআল্লাহ্।
এবং সবার কাছে দোয়া এবং ভোট চেয়েছেন। বেগম খালেদা জিয়া ও মেজর জিয়াউর রহমানের রুহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন।
তিনি আশাবাদী বিএনপির দল বিপুল ভোটে জয় যুক্ত হয়ে সংসদে বসবেন।

