আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিকনায়ক, শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক সভা ও এসএসএম মোকাররেবুর রহমান নাসিমকে সম্মাননা প্রদান।

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিকনায়ক, শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন অনুষ্ঠানে সৌদি আরব আইনের প্রতি শ্রদ্ধালীল হওয়ায় এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস এর মালিক এসএসএম মোকাররেবুর রহমান নাসিমকে ধন্যবাদ পত্র প্রদান এ উপলক্ষে

আজ সোমবার (১৫ আগস্ট) সন্ধায় লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ- সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সালাহ্ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইনতাজ আলী, দপ্তর সম্পাদক জামিল হোসেন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, অর্থ সম্পাদক আছিরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস রহমান মনি, সদস্য প্রভাষক আলমাচ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম, সজিবুল ইসলাম হৃদয়, মেহেদী হাসান, শিমুল আলী, রাসেল আহমেদ, শরিফুল ইসলাম, শোভন আমিন প্রমুখ।

সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য গত ২০ জুলাই ২০২২ তারিখে মাক্কায় হাজিদের উক্তম সেবা প্রদান ও সৌদি আরব রাজ্যের আইনের প্রতি শ্রদ্ধালীল হওয়ায় এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস এর মালিক এসএসএম মোকাররেবুর রহমান নাসিমকে ধন্যবাদ পত্র দিয়েছে। সৌদি আরবের ১৪৪৩ হজ মৌসুমে হাজিদের তার সম্মানিত তীর্থযাত্রীদের প্রতি ভাল যত এবং সৌদি রাজ্যের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় জন্য সৌদী আরবের মক্কায় ৩৮ নং মকতবের মুয়াল্লিা ড.আতিফ হাসান হাফেজ এই সম্মাননা পত্রটি হাতে তুলেদেন ।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ