শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে দু বাসের সংঘর্ষ
আপডেটঃ মার্চ ১২, ২০২২ | ৮:০৭
471 ভিউ

শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে দু বাসের সংঘর্ষ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি সূত্র জানায়, নিহতের সংখ্যা সাতজন ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা শুধু বাড়ছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা জানতে হলে আরো অপেক্ষা করতে হবে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (১১ মার্চ) রাত আনুমানিক রাত ৯টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রাফি হবিগঞ্জের খবর কে জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আসিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয় পাথরবোঝাই একটি ট্রাক। তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক নিহত ও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত আসবে।
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ
মীরপুর যুব জাগরণের উদ্দ্যোগে চার মহল্লার বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন আহমদ উল্লাহ চট্টগ্রাম বুরো চীফ মীরপুর যুবজাগরনের উদ্যোগে চার মহল্লার বানভাসী মানুষের জন্য ১০ জুলাই ত্রান বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ও সি টিজেন ফোরাম বায়েজিদ বোস্তামী থানার সাধারণ সম্পাদক জনাব হাজি মো ইসমাইলের সৌজন্য সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরপুর যুবজাগরনের সভাপতি মুহাম্মদ আবুল হাসনাত হীরা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জি এম আইয়ুব খান ,জনাব মোঃ খোরশেদ আলম,জনাব মোঃ ইউছুফ,জনাব মোঃ রুবেল,জনাব মোঃ শাহজাহান,জনাব মোঃ মাহি রুবেল, সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল হালিম বাবলু,যুগ্ন সম্পাদক রুপন আজীজ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক মোঃ শহীদ, সহ অর্থ সম্পাদক ইকবাল উদ্দিন বাবলু, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসান মুরাদ,দপ্তর সম্পাদক আব্দুল মান্নান রানা মানিক, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহেদ, ক্রীড়া সম্পাদক জীবন বাদশা, দূর্যোগ ও ত্রাণ পুনর্বাসন সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ আলমগীর, মোঃ মেহেদী সহ প্রমুখ। ত্রান বিতরণ অনুষ্ঠান শেষে অতিথিরা মহল্লার জলজট নিরসনে প্রধান ড্রেনের গাইড ওয়াল নির্মাণ ও খনন এবং আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে মহল্লাবাসীকে অনুরোধ জানান এবং অচিরেই ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর জনস্বার্থে আহ্বান জানান।। একই সাথে অতিথিবৃন্দ সমাজ থেকে মাদকাসক্ত ও ইভটিজিং প্রতিরোধে যুব জাগরণের প্রত্যক সদস্যকে অগ্রনী ভূমিকা রাখার নির্দেশ দেন। সমাজ বিনির্মাণে কিশোর গ্যাং রোধে যুব জাগরণের প্রসংসনীয় উদ্যোগে অভিনন্দন জানান।?
জুলাই ১১, ২০২৬, ৮:৪২

