৪ ঘন্টা আন্দোলনের পর মহাসড়ক ছাড়লেন চা-শ্রমিকরা

হবিগঞ্জের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা অবস্থান করে আন্দোলনের পর রাস্তা ছেড়ে দিয়েছেন চা শ্রমিকরা।
আজরোববার (২১ আগস্ট) দুপুর ৩টায় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল মহাসড়ক ছাড়ার ঘোষণা দেন।
এর আগে একই দিন সকাল ১১টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে।
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল বলেন, আগামী ২৩ আগস্ট সরকার ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন। তারা সেখানে বলেন ৩০০ টাকা মজুরির দাবি না মানলে, আগামী ২৪ আগস্ট মহাসড়ক অবরোধ করা হবে।

