আজ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’। বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ-নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ অক্টোবর আন্তর্জাতিকভাবে এ দিবস পালন করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বুধবার ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৬ পালন করা হবে।

সারাদেশের মানুষকে তথ্যের অধিকার বিষয়ে আরো সচেতন করতে ঢাকাসহ প্রতিটি জেলায় তথ্য অফিসের সহায়তায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ওইদিন র‌্যালি, সমাবেশ, তথ্য অধিকারভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশনের উদ্যোগে আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামানিক আজ বাসস’কে জানিয়েছেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ