গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানাধীন আহাম্মদ পুর ইউনিয়নের অন্তর্গত আলাদীপুর গ্রামস্থ জনৈক মোঃ হাসান এর আশ্রয়ন প্রকল্প ঘরের সামনে কতিপয় ব্যক্তি চোরাই ড্রাম ট্রাক ও অন্যন্য ট্রাক বিক্রয় করার জন্য কেটে টুকরা টুকরা করার সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ আমিনপুর থানা জনাব রওশন আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে
ঘটনাস্থল হতে (১) একটি ড্রাম ট্রাক, যাহার বডি কেটে আলাদা করা, মুল্য অনুমান – ২৫,০০,০০০/ টকা, (২) একটি জ্যাক গাড়ির কেবিন, (৩) গাড়ির তিনটি ফুয়েল ট্যাংকি, গাড়ির খুচরা যন্ত্রাংশ ও গাড়ির বিভিন্ন ধরনের অংশ মুল্য অনুমান – ১২,০০,০০০/ টাকা (৪) লোহা কাটার কাজে ব্যবহৃত ২ টি অক্সিজেনের বোতল ও একটি গ্যাস সিলিন্ডার (৫) লোহা কাটার কাজে ব্যবহৃত তার দুই সেট মুল্য অনুমান -১,০০,০০০/ টাকা উদ্ধার করা হয় এবং ঘটনায় জরিত (১) মো স্বপন প্রাং (৩৫), পিতা মৃত কালু প্রাং,সাং- আলাদীপুর, থানা- আমিনপুর, (২) মোঃ শাকিল (২৫) পিতা মোঃ সিরাজ,সাং-আন্ধারকোটা,থানা- সুজানগর, উভয় জেলা-পাবনা দ্বয়কে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল হতে আরও ৩/৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

উক্ত ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন এবং পলাতক ব্যক্তিদের গ্রেফতারের নিমিত্তে জোর তৎপরতা অব্যহত আছে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ