আল হেরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআনে কেরাত মাশক্ব দিচ্ছেন আন্তর্জাতিক হাফেজ কারী নাজমুল হাসান।
আপডেটঃ মার্চ ৩১, ২০২২ | ৯:৪৪
409 ভিউ

আল হেরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআনে কেরাত মাশক্ব দিচ্ছেন আন্তর্জাতিক হাফেজ কারী নাজমুল হাসান।
কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়া বাজারে অবস্থিত আল হেরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদরাসার প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক হাফেজ কারী নাজমুল হাসান সাহেব দাঃবাঃ। তিনি ৩০/০৩/২২ ইং, আল হেরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদরাসায় পরিদর্শনে আসেন এবং ছাত্র ছাত্রীদেরকে এক ঘন্টা কেরাতের মাশক্ব দেন। এসময় তিনি আল হেরা মাদ্রাসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সকল প্রকার সহযোগীতা ও বুদ্ধি পরামর্শ দিবেন এই প্রতিশ্রুতির আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন আল হেরার মোহতামীম হাফেজ মাওলানা মতিউর রহমান ফরাজী, আল হেরার পরিচালক জনাব কাওছার আহমেদ, জনাব শোয়াইব আহমেদ সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ
মীরপুর যুব জাগরণের উদ্দ্যোগে চার মহল্লার বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন আহমদ উল্লাহ চট্টগ্রাম বুরো চীফ মীরপুর যুবজাগরনের উদ্যোগে চার মহল্লার বানভাসী মানুষের জন্য ১০ জুলাই ত্রান বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ও সি টিজেন ফোরাম বায়েজিদ বোস্তামী থানার সাধারণ সম্পাদক জনাব হাজি মো ইসমাইলের সৌজন্য সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরপুর যুবজাগরনের সভাপতি মুহাম্মদ আবুল হাসনাত হীরা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জি এম আইয়ুব খান ,জনাব মোঃ খোরশেদ আলম,জনাব মোঃ ইউছুফ,জনাব মোঃ রুবেল,জনাব মোঃ শাহজাহান,জনাব মোঃ মাহি রুবেল, সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল হালিম বাবলু,যুগ্ন সম্পাদক রুপন আজীজ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক মোঃ শহীদ, সহ অর্থ সম্পাদক ইকবাল উদ্দিন বাবলু, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসান মুরাদ,দপ্তর সম্পাদক আব্দুল মান্নান রানা মানিক, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহেদ, ক্রীড়া সম্পাদক জীবন বাদশা, দূর্যোগ ও ত্রাণ পুনর্বাসন সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ আলমগীর, মোঃ মেহেদী সহ প্রমুখ। ত্রান বিতরণ অনুষ্ঠান শেষে অতিথিরা মহল্লার জলজট নিরসনে প্রধান ড্রেনের গাইড ওয়াল নির্মাণ ও খনন এবং আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে মহল্লাবাসীকে অনুরোধ জানান এবং অচিরেই ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর জনস্বার্থে আহ্বান জানান।। একই সাথে অতিথিবৃন্দ সমাজ থেকে মাদকাসক্ত ও ইভটিজিং প্রতিরোধে যুব জাগরণের প্রত্যক সদস্যকে অগ্রনী ভূমিকা রাখার নির্দেশ দেন। সমাজ বিনির্মাণে কিশোর গ্যাং রোধে যুব জাগরণের প্রসংসনীয় উদ্যোগে অভিনন্দন জানান।?
জুলাই ১১, ২০২৬, ৮:৪২

