কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আসাদুজ্জামানের মতবিনিময় সভা

আব্দুল হামিদ সিলেট ব্যুরো চিফ:-
মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন গণভোট সফল করতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। কমলগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অপরিহার্য।”
তিনি আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ও সভাপতি আব্দুস সালাম ও সহ-সভাপতি আব্দুল হামিদ কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সহসভাপতি পিন্টু দেবনাথ, সহসভাপতি মুক্তাদির আহমদ, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন সালাহউদ্দিন শুভ, আব্দুল হাই ইদ্রিস, আব্দুল আহাদ, পারভেজ আহমদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় সাংবাদিকরা উপজেলার যানজট নিরসন, পর্যটন খাতের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

