কালিয়াকৈর প্রেসক্লাব কর্তৃক ১৬/০৮/২২ রোজ মঙ্গলবার মাকিষবাথান এলকায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদন করে স্বরচিত কবিতা পাঠ, আবৃতি, আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়। সাধারন এম মাহাবুব হাসান মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আইয়ুব রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃমোঃ বখতিয়ার। উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য সরকার আবদুল আলীম, এম তুষারী, মোঃ শাহ আলম, মোঃ আলাল সরকার, ঋতু সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ। স্বরচিত কবিতা ” অমর প্রেমিক বঙ্গবন্ধু ” পাঠ করে পুরষ্কার পান মোঃ আলাল সরকার, এছাড়া হুমায়রা আক্তার, শহিদুল্লাহ, খালেদ সাইফুল্লাহ, প্রীতি কর্মকার, সহ বিভিন্ন লেখক কবি বৃন্দ কবিতা পাঠ ও আবৃত্তি করেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম হোসেন, আলহাজ হোসেন, স্বপন সরকার, হারুন অর রসিদ, শহিদুল ইসলাম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুনঃ