গাইবান্ধা-৩ আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতীক পেলেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু

গাইবান্ধা জেলা প্রতিনিধি, শ্রী উজ্জ্বল চন্দ্র

গাইবান্ধা-৩
(সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বুধবার (আজ) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।
এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতীক পাওয়ার পর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু সাংবাদিকদের জানান, তিনি এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান। এজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ