গাজীপুর শ্রীপুরে৩৩ কেজি গাঁজা সহ — ৩ নারী গ্রেফতার।
—————–
বুধবার, ৩ আগস্ট,২০২২

আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে ৩৩ কেজি গাঁজাসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন নরসিংদীর মৃত আবুল কাশেমের স্ত্রী মাসুদা বেগম (৩৫), গাইবান্ধার মৃত লুৎফর রহমানের স্ত্রী লাভলী বেগম (২৭) ও গাজীপুরের ছানোয়ার হোসেনের মেয়ে লাবণী আক্তার (১৯)।

র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, কাপাসিয়া থেকে সিএনজিযোগে মাদকের একটি বড় চালান শ্রীপুরে প্রবেশের খবর পেয়ে তল্লাশি চালিয়ে ওই তিনজনকে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ এস পি আরও জানান, গ্রেফতার কৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ