গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ২২ দিনেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী -মিনারা আক্তার

মিনারা আক্তার (১৮) ২২ দিন ধরে নিখোঁজ। ২২ দিন পার হলেও উদ্ধার করতে পারিনি পুলিশ অভিযোগ পরিবারের। ওই কলেজ ছাত্রী গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে এবং মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী।
সিদ্দিক মিয়া জানান, আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ খবর নেওয়ার পরও তার খবর না পেয়ে থানায় যাই। তার ব্যবহৃত মোবাইলে বারবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
আমার মেয়েটা কোথায় গেলো নাকি হারিয়ে গেলো আমি কিছুই বুঝতে পারছি না। মেয়ের বাবা কান্নাজড়িত কন্ঠে বলেন, আপনারা আমার মেয়ের সন্ধানে সাহায্য করেন। আজ কতদিন হলো আমাদের খাওয়া ঘুম সবকিছু শেষ।
এ ব্যাপারে নিখোঁজ ওই কলেজ ছাত্রীর বাবা সিদ্দিক মিয়া গত ২ আগস্ট শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও সন্ধান নিতে পারিনি পুলিশ।
ছাত্রী মিনারা আক্তার গত ৩১ জুলাই সকাল দশটায় কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
কলেজে গিয়ে আর বাড়ি ফিরেনি। তার বয়স ১৮, উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।
এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু ২২ দিন অতিবাহিত হয়ে গেলেও ওই ছাত্রীটিকে উদ্ধার করতে পারলো না পুলিশ।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আশা করছি তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হবো বলে জানিয়েছেন ওসি।

