মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক পৃথক সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১১ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

আজ ১০ জানুয়ারি শনিবার বিকালে উপজেলার বাটিকামারী বাজার, মহিশতলী বাজার ও নলডাঙ্গা বাজারে পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে মোঃ হাবিবুর রহমান মিয়া সহ-সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ বাটিকামারী ইউনিয়ন, গোঞ্জর আলী খন সিনিয়র সহসভাপতি কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, মতিয়ার মৃধা সাধারণ সম্পাদক, বেলায়েত হোসেন কৃষি বিষয়ক সম্পাদক, মোঃ কালন মুন্সি সদস্য, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ননীক্ষীর ইউনিয়ন, ও ভাবড়াশুর ৯ নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগ নেতা নৃপেন বিশ্বাস, রাধাকার, আদান, কুশল, লিটু বালা, শওকত মুন্সি আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন ” আমরা স্ব স্ব ইচ্ছায় আজ শনিবার ১০ জানুয়ারী থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবে না।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ