জয়পুরহাট জেলায় নবাগত পুলিশ সুপার মহোদয় যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলায় যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা এবং পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন।
বিশেষ কল্যান সভায় নবাগত পুলিশ সুপার মহোদয়কে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। সেই সাথে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
উক্ত কল্যান সভায় জনাব মোহাম্মদ নূরে আলম, পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয় প্রত্যেক পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলার প্রতি নির্দেশনা প্রদানসহ সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়া এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন কর্তব্য পালনকালে যে কোন সমস্যা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ প্রদান করেন।তিনি দায়িত্ব গ্রহন করার পরে জেলার সাড়ে ১২ লাখ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে অবহিত করেন। তিনি এও বলেন জনগণের সমস্যা সমাধানে সকল স্তরের জনগণের প্রতি এক হয়ে কাজ করার আহব্বান জানান। পরে পুলিশ সুপার ফোর্সের বিভিন্ন দাবী দাওয়া ও সমস্যাগুলো শুনেন এবং ফোর্সের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সেগুলো দ্রুত সমাধানের জন্য ইউনিট ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন। ভবিষ্যতে আরো ভাল পেশাদারিত্বের সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন।
পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জয়পুরহাট জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি বিষয়ে মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষণ, কিডনি, চুরি রোধে তিনি সাংবাদিকদের সহযোগিতা আহব্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল) এবং জনাব এ.কে.এম আলমগীর জাহান(ওসি সদর), জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দনাথ মন্ডল,সহ সভাপতি শাহাদুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, সাংবাদিক মোস্তাকিম ফাররোখ, খ.ম আব্দুর রহমান রনি, শামীম কাদির, শফিকুল ইসলাম, হারুনুর রশিদ, রবিউল ইসলাম, শাহারুল আলম, এরশাদুল বারী তুষার, আবু মুসা, শহিদুল ইসলাম সবুজ,মাশরেকুল আলম, চম্পক কুমার মন্ডলসহ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

