ঝালকাঠিতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু।

মোঃ সোলায়মান হাওলাদার
বরিশাল বিভাগীয় প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঁঠালিয়ায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে সিরাজ সিকদার (৭০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০অক্টোবর) সকালে কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন জানান, রাতে বাড়ির পাশের অন্যের একটি বাগানে সুপারি পারতে গাছে ওঠেন দিনমজুর সিরাজ সিকদার। কয়েকটি গাছ থেকে তিনি সুপারি পারেন। একটি গাছ থেকে সুপারি পারার সময় গাছ ভেঙ্গে নিচে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে বাগান থেকে লাশ উদ্ধার করে।
কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদ
মীরপুর যুব জাগরণের উদ্দ্যোগে চার মহল্লার বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন আহমদ উল্লাহ চট্টগ্রাম বুরো চীফ মীরপুর যুবজাগরনের উদ্যোগে চার মহল্লার বানভাসী মানুষের জন্য ১০ জুলাই ত্রান বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ও সি টিজেন ফোরাম বায়েজিদ বোস্তামী থানার সাধারণ সম্পাদক জনাব হাজি মো ইসমাইলের সৌজন্য সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরপুর যুবজাগরনের সভাপতি মুহাম্মদ আবুল হাসনাত হীরা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জি এম আইয়ুব খান ,জনাব মোঃ খোরশেদ আলম,জনাব মোঃ ইউছুফ,জনাব মোঃ রুবেল,জনাব মোঃ শাহজাহান,জনাব মোঃ মাহি রুবেল, সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল হালিম বাবলু,যুগ্ন সম্পাদক রুপন আজীজ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক মোঃ শহীদ, সহ অর্থ সম্পাদক ইকবাল উদ্দিন বাবলু, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসান মুরাদ,দপ্তর সম্পাদক আব্দুল মান্নান রানা মানিক, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহেদ, ক্রীড়া সম্পাদক জীবন বাদশা, দূর্যোগ ও ত্রাণ পুনর্বাসন সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ আলমগীর, মোঃ মেহেদী সহ প্রমুখ। ত্রান বিতরণ অনুষ্ঠান শেষে অতিথিরা মহল্লার জলজট নিরসনে প্রধান ড্রেনের গাইড ওয়াল নির্মাণ ও খনন এবং আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে মহল্লাবাসীকে অনুরোধ জানান এবং অচিরেই ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর জনস্বার্থে আহ্বান জানান।। একই সাথে অতিথিবৃন্দ সমাজ থেকে মাদকাসক্ত ও ইভটিজিং প্রতিরোধে যুব জাগরণের প্রত্যক সদস্যকে অগ্রনী ভূমিকা রাখার নির্দেশ দেন। সমাজ বিনির্মাণে কিশোর গ্যাং রোধে যুব জাগরণের প্রসংসনীয় উদ্যোগে অভিনন্দন জানান।?
জুলাই ১১, ২০২৬, ৮:৪২

