নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৩৯ পিলারসংলগ্ন মিয়ানমার ভূখণ্ডে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে পরপর ১৫টি মর্টার শেলের বিকট শব্দে বাংলাদেশের বাইশফাঁড়িসহ আশপাশের গ্রামগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পিলারের নিকটবর্তী বাসিন্দা হাফেজ আহমদ, আবদু রহিম ও জুহুরা বেগম জানান, ভয়ে ভয়ে তারা রাত কাটান। ভোর সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভাঙে।

এদিকে তুমব্রু সীমান্ত এলাকা থেকে ২৭টি মহিষ জব্দ করেছেন বিজিপির জওয়ানরা। দুপুরের পর এসব মহিষ মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। বিজিবির একটি সূত্র জানায়, ৩৩ পিলার আর ৩৪ পিলারের মাঝামাঝি সীমান্ত পয়েন্ট থেকে এসব মহিষ জব্দ করা হয়। মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসানকে বেশ কয়েকবার মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ