(ময়মনসিংহ জেলা বিশেষ প্রতিনিধি) আজ ১৭ অক্টোবর ২০২২ ময়মনসিংহ সার্কিট হাউস খেলার মাঠে, জেলা পর্যায়ের দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে ময়মনসিংহ সদর উপজেলার সিরতা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নান্দাইল উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।

অন্যদিকে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে গৌরিপুর উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয়েছে নান্দাইল উপজেলার নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা।

দুইটি দলই ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দলের ইতিবাচক মানসিকতা নিয়ে সবাই খেলার জন্য সকাল খেলোয়াড়কে আন্তরিক শুভেচ্ছা।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ