মোঃ সুমন ইসলাম প্রামানিক (ডোমার নীলফামারী প্রতিনিধি) মানবসেবা ও মুক্তিযুদ্ধের আদর্শচেতনা বাস্তবায়ন আমাদের লক্ষ্য এই শ্লোগান কে সামনে রেখে ৬৪জেলার ন্যায় নীলফামারীতেও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নীলফামারী জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নীলফামারী জেলা শাখার আহবায়ক সফিয়ার রহমান। বক্তব্য রাখেন সদস্য সচিব আসাদুজ্জামান কবির জুয়েল। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নীলফামারী জেলা শাখার আহবায়ক সফিয়ার রহমান ও সদস্য সচিব আসাদুজ্জামান কবির জুয়েল এর নেতৃত্বে কোটাসহ ৭দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ