নেত্রকোনা দুর্গাপুরে ধানের শীষের পক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রচারণা
আল আমিন হাওলাদার
নেত্রকোনা জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা চালিয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, দুর্গাপুর উপজেলা কমিটি।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের থাউশালাপাড়া এলাকার একটি আদিবাসী পল্লীতে উঠান বৈঠকের মাধ্যমে এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, ভূমি অধিকার ও জীবনমান উন্নয়নে ব্যারিস্টার কায়সার কামাল একজন জনবান্ধব ও যোগ্য প্রার্থী। তাঁকে বিজয়ী করা হলে দুর্গাপুরের পাহাড়ি ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান বিশাকা রাংসা, সাধারণ সম্পাদক নীরেশ রুরাম, সম্মানিত সদস্য সেবিনা মারাক, তালিম মারাক, মৃনাল কান্তি বানাই, অর্জুন রাংসা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় আদিবাসী জনগণ।
বক্তারা সবাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার কায়সার কামালকে বিজয়ী করার আহ্বান জানান।
বিঃদ্রঃ ফুটেজ সংযুক্ত

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ