প্রধান মন্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের জন্য বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনত হয়েছে. নৌ পরিবহন প্রতিমন্রী

এস,এম,শাহ্ইমরান কনক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
২১ অক্টোবর,শুক্রবার বিকাল ৪ টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে দিনাজপুর জেলার বোচাগন্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে, সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্রনালয়ের প্রতি মন্রী, ভাষা সৈনিক, মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক, মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫ তম মৃত্যু বার্ষীকি উপলক্ষে স্বরন সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। মাহবুব আলমের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে সুব্রতকুমার অধিকারি যুগ্ম সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আব্দুস সবুর সহ সভাপতি বোচাগন্জ উপজেলা আওয়ামী লীগ, নইমুদ্দিন শাহ্, মোঃআফছার আলী সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ফারুকুজ্বামান চৌধুরী মাইকেল যুগ্ম সম্পাদক দিনাজপুর জেলা আওয়ামী লীগ, এসময় উপস্থিত ছিলেন বোচাগন্জ উপজেলার নির্বাহী অফিসার ছন্দা পাল, মোঃআসলাম, মেয়র সেতাব গঞ্জ পৌর সভা, মোঃরমজান আলী, শেখ সোহেল রানা, প্রমুখ। এছাড়াও সকাল ৮টা ৩০ মিনিটে মরহুম আব্দুর রৌফ চৌধুরীর সমাধিতে প্রতিমন্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সার্কেল এস,পি রওশন আলী, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি, বে সরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এবং শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


