বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকু সহ যুবক গ্রেফতার।
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২২ | ১১:৫৩
141 ভিউ

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি। বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ মঞ্জুরুল হক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে আশেকপুর মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেন বুলু’র ছেলে।
গত মঙ্গলবার(১৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকা থেকে তাকে বার্মিজ চাকুসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গ্রেফতারকৃত মঞ্জুরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ বুধবার তাকে আদলতে প্রেরন করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ

