স্টাফ রিপোর্টারঃ মোঃ রুবেল হোসাইন তুহিন তালুকদার।খাস জমির অধিকার ভূমিহীন জনতার এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার চায়না বাঁধ এলাকায় ভূমিহীনদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ, সিরাজগঞ্জ জেলা ২৬ সে জুলাই রাত ৮ঃ২০মিনিটে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃরুবেল হোসাইন তুহিন তালুকদার, রাজশাহী বিভাগের সাধারন সম্পাদক জনাব,জাকিরুল ইসলাম জাকির, সিরাজগঞ্জ ১৪নং ওয়াডের কাউনসিলর মোছাঃরোমানা রেশমা ও সিরাজগঞ্জ এর ভূমিহীন মানুষের একাংশ। এসময় বক্তারা বলেন আশ্রয়ন প্রকল্পের ঘর প্রকৃত ভূমিহীনরা যাতে পায় সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে ভূমিহীনদের কে পুনর্বাসন করার আহ্বান জানান হয়।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ