র‍্যাব-১৩ এর অভিযানে পলাশবাড়ী থেকে দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি, শ্রী উজ্জ্বল চন্দ্র
র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত ২টা ৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় গাইবান্ধা জেলা থেকে পলাশবাড়ীগামী সড়কের পাশে পলাশবাড়ী থানাধীন গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান জব্দ করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ