পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডা. মির্জা সাইদুল ইসলামের বিরুদ্ধে
অনিয়ম এর তদন্ত চলছে । এ ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ( ২৩ আগস্ট ) সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, গত ৮ আগস্ট ( সোমবার ) ডাক্তারের অনিয়ম এর সংবাদ জাতীয় পত্রিকা
দৈনিক আমার সময়, দৈনিক সময়ের আলো সহ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হলে একটি তদন্ত টিম গঠন করেন সিভিল সার্জন ।

এদিকে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মোঃ রফিকুল হাসান এর সাথে কথা হলে তিনি বলেন, পত্রিকায় অনিয়ম সংবাদ প্রকাশের পর তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সাথে আমার মৌখিক কথা হয়েছে তারা তদন্ত শেষ করেছেন। তদন্ত রিপোর্ট আমার হাতে দুই এক দিনের মধ্যে আসবে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নিব।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ