মাদারীপুর জেলা প্রধান

আমাদের সমাজ থেকে সকল প্রকার দূর্নীতি দুর করতে হবে। সকলের মাঝে সম্প্রীতির বন্ধনে সুন্দর সমাজ গড়ে উঠে।
মাদারীপুর জেলার ডাসার উপজেলার ধামুসা প্রকৌশলী রনজিত দে,র বাড়ি অনুষ্ঠিত শ্রীশ্রী শারদীয় দূর্গোৎসব-১৪২৯ বঙ্গাব্দ, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন পূজামন্ডপ পরিদর্শন কালে এ কথা বলেন।
সোমবার রাতে এ পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। জানা গেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়। মানুষ উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিতি হয়।
ডাসার উপজেলার বিভিন্ন পুজামন্ডপসহ বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক। আগত পূজারীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম, ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মস্তফা কামাল, ডাসার থানার অফিসার ইনর্চাজ মোঃ হাসানুজ্জামান, নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিভূতি ভুষন বাড়ৈ, উপজেলা হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, সকলের মাঝে সম্প্রীতির বন্ধনে সুন্দর একটি সমাজ গড়ে উঠে। আর সুন্দর সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। আমাদের সমাজ থেকে সকল প্রকার দূর্নীতি, দুর করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী
২০৪১ সালে বাংলাদেশ মধ্যে আয়ের দেশ হিসেবে উন্নত হবে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ