সাভারের আশুলিয়ায় শ্রমিকদের উপর হামলা করে ৯৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করলো মালিকপক্ষ।জনরন সোয়েটারে লিমিটেড নামের একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকদের উপর হামলা চালায় মালিকের পেটুয়া বাহিনী। সন্ত্রাসীদের হামলায় প্রায় 20 জন শ্রমিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১১ অক্টোবর )সকাল ৯টা থেকে টঙ্গী-আশুলিয়া- ইপিজেড-ইপিজেড সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে জনরন সোয়েটারে শ্রমিকরা৷ সড়ক অবরোধ সময় বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে শ্রমিকদেরকে। এ সময় শ্রমিকরা স্লোগানে স্লোগানে বলেন

“সন্ত্রাসীদের কালো হাত,ভেঙ্গে দাও গুড়িয়ে দাও”
“সন্ত্রাসী আর করিস না পিঠের চামড়া থাকবে না”

এ সময় শ্রমিকরা দাবি করে বলেন শান্তিপূর্ণ দাবি আদায়ের কর্মসূচিতে হামলা চালিয়েছে মালিকপক্ষের গুন্ডাবাহিনী। মালিকপক্ষ কথায় কথায় বহিরাগত লকার খানার ভিতর ঢুকিয়ে শ্রমিকদের উপর নির্যাতন করেন দাবী শ্রমিকদের।বিষয়টি সমাধানের বৈঠকে বসে বিজিএমইএ সেখানেও শেষ রক্ষা হল না ৯৫ জন শ্রমিকের। ছাঁটাই বেনিফিট দিয়ে চাকরীচ্যুত করা হলো ৯৫ জন শ্রমিককে।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ