স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন
আজ সোমবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

তিনি গণমাধ্যমকে বলেন, তিনি (ডা. ফ্লোরা) এখনও লাইফ সাপোর্টে আছেন। তবে তিনি এখন অনেকটাই সুস্থতার পথে। তার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অধ্যাপক ডা. ফ্লোরা রাতারাতি স্থিতিশীল হয়ে উঠছেন। গতকাল থেকে তিনি জাগ্রত অবস্থায় আছেন। তার পেটের চাপও অনেকটা ভালো।
বলে রাখা ভালো, ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনার শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। টেলিভিশনে দেশের মানুষের সামনে নিয়মিত করোনার সংক্রান্ত পরিস্থিতি নির্দিষ্ট সময়ে অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ